আশাশুনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আইনশৃঙ্খলা বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে গোয়ালডাঙ্গা বকুলতলা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আজহারুল ইসলাম মন্টু'র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক স.ম হেদায়েতুল ইসলাম, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আব্দুর রশিদ, বড়দল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আরিফুল ইসলাম বকুল, যুব দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ সহ বড়দল ইউনিয়ন বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2026 www.digantapratidin.com. All rights reserved.