সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা মোছা: রাশিদা খলিল (৫৪) মঙ্গলবার রাত্রে মৃত্যু বরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে বুকে ব্যাথা অনুভাব করছিল। তখন তাকে শ্যামনগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে ইসিজির মাধ্যমে জানতে পারে হার্ট অ্যাটাক হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্য রওনা দিলে পথিমধ্যে সে মৃত্যু বরন করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, এক কন্যা ও দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) বাদ জোহর কৃষ্ণনগর ইউপির কালিকাপুর গ্রামে পারিবারিক কররস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, মোছা রাশিদা খলিল কৃষ্ণনগর ইউপির তিন বারের নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্যা ছিলেন। হাস্যজ্জল ও সদালাপি এ জনপ্রিয় মহিলা সদস্যর মৃত্যুতে কৃষ্ণনগর ইউপির সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2026 www.digantapratidin.com. All rights reserved.