সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বিকালে পাটকেলঘাটা বাজার জামে মসজিদের দ্বো-তলায় হাজী কল্যাণ ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলার সভাপতি মাওলানা আ: রশিদ, ক্যাপ্টেন এছাহাক আলী, আব্দুল মালেক, মো: আব্দুল আলিম, আব্দুস সোবহানসহ আরো অনেকে।
এসময় পাটকেলঘাটা থানা এলাকার ৫টি ইউনিয়নের হাজীদের নিয়ে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠণ করা হয়। কমিটিতে মাওলানা মনিরুল ইসলামকে আহবায়ক, মাওলানা এস এম রেজাউল করিম'কে সদস্য সচিব, মাওলানা আব্দুল মালেককে অর্থ সম্পাদক করা হয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2026 www.digantapratidin.com. All rights reserved.