• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৫
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

তালায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি / ১৮৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
তালায় সাংবাদিক সম্মেলন

সাতক্ষীরার তালায় বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুড়ন্ত বিজয়ের ফলে সারা দেশের মতো তালা উপজেলাতেও বিভিন্ন প্রতিষ্ঠানে, সংখ্যালঘু সম্প্রদায় সহ সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন, চাঁদাবাজি, লুটপাট ও অগ্নিসংযোগের এবং অপকর্মের সময় নিজের নাম ব্যবহারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন তালা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আনিশা ক্লিনিক ও ডায়গনিষ্টিক সেন্টারের সত্তাধিকারী ফারুক হোসেন জোয়ার্দ্দার।

 

বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকালে তালা প্রেসক্লাব হলরুমে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, কিছু দূর্বৃত্ত সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি, অগ্নিসংযোগ, ও সংলঘু সহ সাধারণ জনসাধারণের উপর বিভিন্ন নির্যাতন ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের হুমকি প্রদর্শন করছে। এছাড়া দূর্বৃত্তরা সাধারণ জনগণের জমি দখল, ঘের দখল, গরুচুরি সহ বিভিন্ন বিশৃঙ্খলা মূলক কর্মকাণ্ড করছে। এমন কি অনেক জায়গায় কুচক্রীমহল আমার সুনাম ক্ষুন্ন করার জন্য অপকর্মের সময় আমার নাম করছে। এটা খুবই দুঃখ জনক। আমি এসকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ধরণের কর্মকাণ্ড আমি কখনো সমর্থন করি না।

 

বিজয়ের পর থেকে আমি সর্বক্ষণ সাধারণ মানুষের পাশে থেকে সর্বসাধারণের জানমাল রক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছি। এসময় দেশ গড়ার সার্থে সকলকে ধৈর্য্যধরে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com