• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৭
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

জনতার হাতে গণপিটুনি: মোরেলগঞ্জে গরু চোরের চক্রের ৩ সদস্য আটক

প্রতিনিধি: / ২৪১৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের মোরেলগঞ্জে গরু চোরের ৩ সদস্যে’র একটি চক্রকে গণপিটুনি দিয়ে থানা পুলিশে সোর্পদ করেছে স্থানীয় গ্রামবাসিরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ২ টার দিকে পৌর শহরের সানকিভাঙ্গা গ্রামে।

আটককৃত চক্রের সদস্যরা হলেন পার্শ্ববতী ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামের আনোয়ার শিকদার (৪৮), একই এলাকার ভবানিপুর গ্রামের সগির আহম্মেদ ফকির (৩৮) ও আনোয়ার শিকদারের ছেলে সাইমুন (১২) এ ৩ সদস্য গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
স্থানীয় গ্রামবাসিরা জানান, উপজেলার সানকিভাঙ্গা, পঞ্চকরণ, বলবুনিয়া আমবাড়িয়াসহ বিভিন্ন গ্রামে গত ৪ দিনের ব্যবধানে কৃষকের ১৩ টি গরু চুরির ঘটনায়। স্থানীয় গ্রামবাসিরা রাত জেগে পাহারা বসায়। শুক্রবার রাত ২ টার দিকে সানকিভাঙ্গা গ্রামে কৃষক মকবুল হাওলাদার ও রহমান হাওলাদারের বাড়ির গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি করে নেওয়ার সময় স্থানীয়রা ৩ জনকে হাতে নাতে ধরে ফেলে গণপিটুনি দেয়। খবর পেয়ে পাহারায় থাকা কমিউনিটি পুলিশ ও মোরেলগঞ্জ থানা পুলিশের সদস্যরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, এলাকাবাসি ৩ চোরকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে টহলরত পুলিশের হাতে সোর্পদ করেছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com