• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ।

বিশেষ প্রতিনিধি, কয়রা। / ৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

খুলনা জেলা পরিষদ কর্তৃক সামাজিক, অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের প্রথম ধাপে পাইকগাছা ও কয়রা উপজেলার জন্য বরাদ্দপ্রাপ্ত বিভিন্ন প্রকল্পের চিঠি বৃহস্পতিবার হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের চিঠি হস্তান্তর করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

পাইকগাছা উপজেলায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, ওয়াসিউজ্জামান চৌধুরী। এবং কয়রা উপজেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (ইউএনও) জনাব, আব্দুল্লাহ আল বাকী।

স্থানীয় সূত্রের অভিযোগ, পাইকগাছার অনুষ্ঠানের ব্যানারে এ ধরনের বিষয় না থাকলেও কয়রার অনুষ্ঠানে ব্যবহৃত ব্যানারে বিএনপির দলীয় স্লোগান ও ছবি সংযুক্ত করা হয়, যা সরকারি অনুষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের সৃষ্টি করেছে।

এছাড়া অনুষ্ঠানের ব্যানারে “বরাদ্দ” শব্দটি ভুলভাবে “বরাদ্ধ” লেখা হয়েছে, যা নিয়েও সমালোচনা দেখা দিয়েছে।

স্থানীয়দের একটি অংশের মতে, সরকারি অনুষ্ঠানের ব্যানারে রাজনৈতিক উপাদান সংযোজন এবং বানানগত এমন ভুল অনাকাঙ্ক্ষিত। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

তবে এ বিষয়ে কয়রা উপজেলা প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com