• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৫
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

অবরুদ্ধ পুলিশ সদস্যদের হেলিকপ্টার নিয়ে উ দ্ধা র করল র‍্যাব

অনলাইন ডেস্ক / ৮৪৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

রাজধানীর মেরুল বাড্ডার কানাডিয়ান ইউনিভার্সিটিতে অবরুদ্ধ পুলিশ সদস্যদের হেলিকপ্টার নিয়ে উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৮জুলাই) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

 

সেখানে সকাল থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

 

পরে পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে পুলিশ সদস্যরা পিছু হটেন এবং কানাডিয়ান ইউনিভার্সিটিতে আশ্রয় নেন।

 

আন্দোলনরতরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালান। একপর্যায়ে ক্যাম্পাস ভবনে ঢুকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আগুন ধরিয়ে দেন।

 

অবস্থা বেগতিক দেখে পুলিশ ভবনের ছাদে আশ্রয় নেন। দীর্ঘসময় সেখানে অবরুদ্ধ থাকার পর বিকেল ৩টার পর র‌্যাবের হেলিকপ্টার গিয়ে তাদের উদ্ধার শুরু করে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘিরে উত্তাল সারা দেশ। সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com