• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩১
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

অবৈধ ক্ষমতা ও দাপট কখনই টিকে না : রেজাউল করিম বাদশা

বগুড়া প্রতিনিধি / ২৬৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
রেজাউল করিম বাদশা

বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন শুধু কোঠার জন্য নয়, ভাত, কাপড় ও গণতন্ত্র অধিকারের আন্দোলন। স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, অবৈধ ক্ষমতা ও দাপট কখনই টিকে না। আওয়ামী লীগের দুঃশাসন এবং সীমাহীন দুর্নীতি ও সকল হত্যাকান্ডের বিচার হবে এই বাংলার মাটিতেই।
তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে শহিদ মীর মুগ্ধ স্কয়ার চত্ত্বরে শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
জেলা বিএনপি’র সহ-সভাপতি ও থানা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা আমিনুল হক আলীম, বিএনপি নেতা এড. আব্দুল ওহাব, বুলবুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুল করিম, আবু তাহের, শফিকুল ইসলাম শাহীন, তাহিরুল ইসলাম, ফারুক আহম্মেদ, হারুনুর রশিদ মাস্টার, ইব্রাহিম হোসেন, মাহবুল আলম মানিক, আনারুল ইসলাম মুকুল, মহিলা দল নেত্রী মিনেরা বেগম প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com