• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৬
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

অভিনেতা যে কারণে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন

প্রতিনিধি: / ৩৩৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: চলন্ত ট্রেনের দরজা থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ দিলেন বলিউডের অন্যতম অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়াল। ভালোবাসার মৌসুমে অভিনেতার এমন স্টান্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে শিউরে উঠেছেন অনেকেই। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, লোকাল ট্রেনের ছাদের উপর ঊর্ধ্বশ্বাসে দৌড়ানোর একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিদ্যুৎ। ব্যক্তিগত জীবনে হোক কিংবা পর্দায়, প্রায়ই এমন চমক দিয়ে থাকেন বিদ্যুৎ। তা দেখে অনুরাগীরাও চমৎকৃত হন। অনুপ্রাণিত হন। অনেকেই আবার বিদ্যুতের মতো স্টান্ট করার চেষ্টা করেন। তবে পর্যাপ্ত প্রশিক্ষণ এবং দক্ষতা না থাকলে যে সেটা করা যাবে না, তা বুঝতে পারেন না অনেকেই। এই ভিডিওর সঙ্গে সেটাই বোঝানোর চেষ্টা করেছেন বিদ্যুৎ। পোস্টে তিনি লেখেন, ‘আমি একজন প্রশিক্ষিত কালারিপায়াত্তু শিল্পী। পেশায় একজন অ্যাকশন স্টান্টম্যান। আমার স্টান্ট এবং ফিটনেস দেখে বাকিরা অনুপ্রাণিত হলে খুশি হই। ভাল লাগে। তবে রোজকার জীবনে প্রত্যেকেই ছুটে চলেছেন। কেউ বাস ধরবেন বলে ছুটছেন, কেউ আবার অফিসে তাড়াতাড়ি ঢুকবেন বলে ছোটেন। তাদের কাউকেই প্রশিক্ষণ নিতে হয় না। আলাদা করে কোনো অনুশীলন করতে হয় না আমার মতো। মনে সাহস আর জোর নিয়ে ছুটে চলেন নিরন্তর। আমার এই ভিডিওটি তাঁদের প্রত্যেককে উৎসর্গ করলাম।’ তিনি শরীরকে সক্রিয় ও চাঙ্গা রাখতে নানা ধরনের ট্রেনিং তো করেন বটেই, সেই সঙ্গে প্রাচীন মার্শাল আর্টের উপরেও ভরসা রাখেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com