• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫১
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

আওয়ামীলীগ নেতার নেতৃত্বে বাক প্রতিবন্ধী শিশুসহ গৃহবধুর উপর হামলা

শ্যামনগর প্রতিনিধি / ১০৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

সাত বছরের বাক প্রতিবন্ধী শিশু সন্তানসহ সীমা বেগম নামের এক গৃহবধুর উপর হামলা চালিয়েছে ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও তার লোকজন। শনিবার সকালে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ঘটনাটি ঘটে। আহত মা ও ছেলেকে স্বজনদের সহযোগীতায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে বাক প্রতিবন্ধী ছেলের মাথায় আঘাত গুরতর বলে তাকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। সীমা বেগমের শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন মিলেছে বিধায় সেও হাসপাতালে ভর্তি।

 

চিকিৎসাধীন সীমা জানান, তার স্বামীর সাথে আগের দিন বিকালে খেলার মাঠে অন্যদের ঝগড়া হয়। সে সময় তার স্বামীর সাথে ঝগড়ার একপর্যায়ে প্রতিপক্ষের একজন আহত হয়। সে ঘটনার জেরে স্বামী বাড়িতে না থাকার পরও রাতে এসে স্থানীয় মোবারক মেম্বর তার ঘরের দরজা ধাক্কাধাক্কি করে। তবে কোনভাবে তিনি দরজা না খোলায় দরজা ভাঙার চেষ্টাও চালায় তারা। একপর্যায়ে তার চিৎকারে মোবারক সাথে নিয়ে আসা লোকজনকে ফিরিয়ে নিয়ে যায়।

 

তবে শনিবার সকালে বিএনপি থেকে ২০২১ সালে আ’লীগে যোগ দিয়ে ইউপি চেয়ারম্যান নবনির্বাচিত হওয়া শওকত আলীকে নিয়ে আবারও তার বাড়িতে হামলা করে। এসময় হাতে থাকা লাঠি দিয়ে বেপরোয়া মারধর শুরু করে। একপর্যায়ে মাকে রক্ষায় বাক প্রতিবন্ধী ছেলেটি এগিয়ে এলে তার বাক প্রতিবন্ধী ছেলের মাথা ও শরীরে আঘাত করে শওকত ও তার লোকজন।

 

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত শাকির হোসেন বলেন মারাত্বক আহত অবস্থায় মা ছেলেকে হাসপাতালে নেয়া হয়। মায়ের কানের পাতা ছিঁড়ে যাওয়ায় সীমার কানে তিনটি সেলাই দেয়া হয়েছে। বাক প্রতিবন্ধী শিশুর মাথার আঘাত বেশ গুরতর।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com