• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

আকাশ চোপড়া বিসিবির সিদ্ধান্তের সমালোচনায়

প্রতিনিধি: / ৮৫০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: চলমান আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে আলো ছড়াচ্ছেন এই টাইগার পেসার। তবে আইপিএলের মাঝপথেই দেশে ফিরতে হবে ফিজকে। চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। এই সিরিজে মোস্তাফিজকে খেলানোর পরিকল্পনা বিসিবির। ১ মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ রয়েছে চেন্নাইয়ের। সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলে পরদিন ২ মে বাংলাদেশে ফিরবেন মোস্তাফিজ। আইপিএলের পুরো আসরের জন্য মোস্তাফিজকে এনওসি দেয়নি বিসিবি। বিসিবির এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তিনি বলেন, ‘যে ভালো করছে তাকে ভালো করতে দাও। সামনে বড় নিলাম। মোস্তাফিজের অনেক টাকা কামানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের মনে হয় মোস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে বাংলাদেশ বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পারবে না।’ স¤প্রতি মোস্তাফিজকে আইপিএলে না খেলিয়ে জিম্বাবুয়ে সিরিজে খেলানোর ব্যাখ্যা দিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, আইপিএলে থেকে ফিজের শেখার কিছু নেই। উল্টো মোস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএলে অনেক খেলোয়াড় আছে। এতে বাংলাদেশের কোনো লাভ নেই। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান এমন মন্তব্যের সমালোচনা করে আকাশ বলেন, ‘বাংলাদেশ তো বলছে তার কোনো উপকার হচ্ছে না। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না। তাই তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে যাও! বাংলাদেশ এরকম অনেকবার করেছে। আমার মনে হয় এমনটা করা উচিত নয়। বিশ্বকাপ ঘনিয়ে আসছে। ভারতের ক্রিকেটাররাও যাবে। আমি বুঝতে পারছি না বাংলাদেশ কেন এমনটা করছে।’ তিনি আরও বলেন, ‘মোস্তাফিজ চলে যাচ্ছে। চেন্নাইয়ের হয়ে খেলতে পারছেন না। এই ম্যাচে তাকে পাওয়া যাবে তবে অল্প কিছুদিন তাকে আর পাওয়া যাবে। বাংলাদেশ কেন এমনটা করছে। আমার ভাইকে খেলতে দাও না। চেন্নাইয়ের কিছুটা ক্ষতি হবে।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com