• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৫
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

আলীপুরের ভূমি দবখ ল কারী আব্দুস সবুর ও তার ভাই আব্দুর রউফের দখলে থাকা প্রায় ৩০বিঘা খাস জমি উদ্ধার

অনলাইন ডেস্ক / ২৩১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

সাতক্ষীরার আলিপুরের ভুমিদস্যু আব্দুস সবুর ও তার ভাই আব্দুর রউফের দখলে থাকা প্রায় ৩০ বিঘা সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। একই সাথে সেখানে থাকা বেশ কিছু অ*বৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।

 

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাক আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের দুটি টিম মঙ্গলবার দিনভর অলীপুরে খাস খতিয়ানভুক্ত উক্ত (মোট ৯.৬৮ একর) জমি উদ্ধার পূর্বক সেখানে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে তারা উক্ত সরকারি খাস জমি অবৈধ ভাবে দখলে রাখেন।

 

আব্দুস সবুর ও আব্দুর রউফ সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আব্দুস সাত্তার সরদারের ছেলে।

 

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, আমাদের কাছে তথ্য আসে সাতক্ষীরা জেলায় অনেক খাস জমি দীর্ঘদিন ধরে ভূমিদস্যুদের দখলে রয়েছে। যা রোডস ও পানি উন্নয়ন বোর্ডের জমি। ইতোমধ্যে এডিসি রেভিনিউকে বলা হয়, এ জেলায় কোথায় খাস জমি রয়েছে এবং সেগুলো কি অবস্থায় রয়েছে তার তালিকা করার জন্য। পাশাপাশি রোডস ও পানিউন্নয়ন বোর্ডকে বলা হয়েছে খাস জমি কোন অবৈধ দখলে আছে কিনা ? এরই অংশ হিসেবে সাতক্ষীরার অন্যতম ভূমিদখলকারী আব্দুস সবুর ও তার ভাই আব্দুর রউফের কাছ থেকে প্রায় ৩০বিঘা জমি উদ্ধার করা হয়। যা রোডস ও পানিউন্নয়ন বোর্ডের জায়গা। এসব খাসজমিতে অবৈধভাবে ভরাট করে ট্রাক টার্মিনাল ও স্থাপনা করেছিল। যা ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে। আর এর পাশেই খাস জমিতে জল মহল রয়েছে তারই ভাই আব্দুর রউফের। সেখানে দুই একর খাস জমি আমরা উদ্ধারসহ দখল মুক্ত করেছি। আমরা এভাবে আস্তে আস্তে সাতক্ষীরা জেলার সকল খাসজমি যেগুলো অবৈধভাবে দখলে রয়েছে সেগুলো সব উদ্ধার করবো। আমরা অভিযান শুরু করেছি, আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা রয়েছেন। তিনি এসময় সবার সহযোগিতা চেয়ে বলেন, সাতক্ষীরার একখন্ড সরকারি জমি যাতে কোন ভূ*মি*দ*স্যু ও জবরদখলকারীর হাতে না থাকে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

 

সরকারি খাস জমি উদ্ধার ও উচ্ছেদ অভিযানে এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতিশ কুমার সরকার, আরডিসি পলাশ আহমেদ, সড়ক ও জনপদের নির্বাহি প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, পানিউন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী সালাহ উদ্দীন আহেমদসহ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com