• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৮
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

আশাশুনিতে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ২০০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

আশাশুনিতে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

 

GAFSP/IFAD এর অর্থায়নে বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয়ের লিডারশীপ বাস্তবায়কৃত RAINS প্রকল্পের আওতায় পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম গঠন করেছে। জাতীয় বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনায় ইউনিয়নের চাহিদা গুলোকে তুলে ধরার লক্ষ্যে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ২০২৫-২৬ সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। গেইন বাংলাদেশ এর কনসালটেন্ট নিহার কুমার প্রামাণিকের পরিচালনায় ও প্রোগ্রাম অফিসার সামিহা ইসরাত সিলভিয়ার সহযোগিতায় অনুষ্ঠাতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ।

 

অনুষ্ঠানে শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, দরগাহপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল প্রমুখ আলোচনা রাখেন ও উপস্থিত ছিলনে। অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সচিব, সংরক্ষিত মহিলা সদস্য, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, নারী উদ্যোক্তা, এনজিও কর্মী, মসজিদের ইমাম এবং গ্রাম পুলিশবৃন্দ অংশ গ্রহণ করেন।

 

সভায় বিভিন্ন ইউনিয়নের স্টেক হোল্ডারদের নিয়ে ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com