• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪১
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

আশাশুনিতে বাগদা চিংড়িতে অপদ্রব‍্য পুশ করার অপরাধে মাছ বি নষ্ট ও জরিমানা আদায়

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৩৫২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ মে, ২০২৪
আশাশুনিতে মাছ বিনষ্ট ও জরিমানা আদায়

আশাশুনিতে বাগদা চিংড়িতে অপদ্রব‍্য পুশ করার অপরাধে ৬৬০ কেজি মাছ বিনষ্ট ও ১ জনকে ২০ হাজার জরিমানা আদায় করা হয়েছে। শনিবার সকালে জেলা গোয়েন্দা শাখার তথ্য অনুযায়ী উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাচনীয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ পলাশ আহমেদ।
মোবাইল কোর্ট পরিচালনা কালে বুধহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়া গ্রামের ইয়াসিন গাজীর ছেলে আব্দুল মালেকের বাড়ি বাগদা চিংড়িতে অপদ্রব‍্য পুশ করার সময় হাতেনাতে ধরে তাকে ২০ হাজার টাকা জরিমানা আদায়সহ ৪ ক্যারেট মাছ জব্দ করেন।
এছাড়া একই গ্রামের মৃত ফয়েজ উদ্দিন সরদারের ছেলে মোহাম্মদ আলী ও  মৃত আপিল উদ্দিন সরদারের ছেলে বাবু সরদারের বাড়িতে অভিযান চালায়। অভিযান বুঝতে পেরে পালিয়ে যাওয়ায় তাদের বাড়ি থেকে ২ ক্যারেট ও ১ ড্রাভ অপদ্রব‍্য পুশ করা মাছ জব্দ করেন। পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে গর্ত খুঁড়ে গর্তের ভিতরে কেরোসিন ঢেলে মাছ পুড়িয়ে দিয়ে বিনষ্ট করা হয়।
এ সময় গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, এসআই আব্বাস আলী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com