• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৫
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

আশাশুনিতে সড়ক দু র্ঘ ট নায় নি হ ত -১

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ১৮৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় নিহত -১

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় রেজাউল সানা (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।

 

রবিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা সদরের আমতলা মোড়ে এ ঘটনাটি ঘটে।

 

নিহত ব্যক্তি সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের আনসার সানার ছেলে। স্থানীয় সূত্র জানা গেছে, রেজাউল সানা দুর্গাপুর থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে আমতলা মোড়ে পৌঁছালে ঘোলা থেকে সাতক্ষীরা গামি (খুলনা মেট্রো জ-০৫-০০৩৪) যাত্রীবাহী বাসের চালক ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

 

স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে লোকজন ধাওয়া করে চাপড়া ব্রিজ এলাকা থেকে বাসটিকে আটক করে। এসময় উত্তেজিত জনতা বাসের কয়েকটি গ্লাস ভাঙচুর করে। তবে ঘাতক বাসটির ড্রাইভার-হেলপার কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসটি আশাশুনি থানায় আটক ছিল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com