• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৫
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

আশাশুনির খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ২২৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

আশাশুনির খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার বিঘা মৎস্য ঘের তলিয়ে গেছে। গ্রামবাসীদের ঈদ আনন্দ হয়ে উঠেছে উদ্বেগের কারণ।

 

সোমবার (৩১ মার্চ) ঈদের দিন বেলা সাড়ে ১১টার দিকে বিছট প্রাইমারি স্কুলের পশ্চিম পাশে আব্দুর রহিম সরদারের চিংড়ি ঘেরের কাছ থেকে প্রায় ১৫০ ফুট বেড়িবাঁধ হঠাৎ খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায়।

 

বিছট গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম জানান, সকালে তারা ঈদের নামাজ আদায় করছিলেন। নামাজ শেষে খবর পান যে, আব্দুর রহিম সরদারের ঘেরের পাশের বেড়িবাঁধ ভেঙে গেছে। দ্রুত মসজিদের মাইকে গ্রামবাসীকে জানানো হয় এবং সবাই স্বেচ্ছাশ্রমে বিকল্প রিংবাঁধ তৈরি করতে চেষ্টা করেন। তবে তিন ঘণ্টা চেষ্টা করেও বাঁধটি রক্ষা করা সম্ভব হয়নি।

 

এদিকে, বিছট, বল্লবপুর, নয়াখালী, আনুলিয়া ও আশপাশের আরও ৬টি গ্রামে পানি প্রবাহিত হয়েছে। গ্রামবাসীর বাড়িঘরে পানি ঢুকেছে এবং মৎস্য খামারগুলোও প্লাবিত হয়েছে।

 

আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানিয়েছেন, বেড়িবাঁধ ভেঙে যাওয়া খবর পাওয়ার পর তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ড বিভাগ ১এর কর্মকর্তাদের জানানো হয়েছে। ভাঙ্গনের খবর শুনে আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন ঘটনা স্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত আটকানোর ব্যবস্থার কথা বলেন।

 

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ ১এর নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com