• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১১
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

আশাশুনির বুধহাটায় পুকুরে বি ষ দিয়ে মাছ নিধনের অ ভি যো গ

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ১৪৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

আশাশুনি উপজেলার বুধহাটায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে বুধহাটা ইউনিয়নের হাজিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

হাজীডাঙ্গা গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে সাবের উদ্দিন সরদার প্রায় ২বিঘা জমির পুকুরে মাছ চাষ করেন।

 

সাবেরের ছেলে কবিরুল ইসলাম জানান, পুকুরটি খনন করে আমি কয়েক বছর মাছ চাষ করে আসছি। এবছর পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্প, গ্লাসকার্প, ব্লাড কার্প, ভেটকিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে কয়েক লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। কিন্তু পবিত্র ঈদুল ফিতরের দিন কে বা কারা সামান্য বিষ প্রয়োগ করলে কিছু মাছ মারা যায়। পুনরায় গত ২০ এপ্রিল রাতে পুনরায় বিষ প্রয়োগ করা হলে অনুমান ৩লক্ষাধিক টাকার মাছ মারা গেছে।

 

সোমবার ফজরের নামাজের পর পুকুরে গিয়ে দেখি মাছ মরে ভেসে উঠছে। সকালে পুকুরের ২টি বিষের বোতল পড়ে থাকতে দেখি। আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য শত্রুরা এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com