• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩০
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

আশাশুনির মরিচ্চাপ নদী ভা’ঙ্গনে মসজিদ ও মাদ্রাসা হু’ম’কি’তে

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ১৯৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়ায় মরিচ্চাপ নদী ভাঙ্গনে জামে মসজিদ ও মাদ্রাসা চরম হুমকীতে পড়েছে। যে কোন সময় প্রতিষ্ঠান দুটি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। ২০০৩ সালে তেঁতুলিয়া হামিউচ্ছুন্নাহ কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসা এবং সংলগ্ন চর জামে মসজিদ প্রতিষ্ঠিত।

 

নদী খননের সময় ভরাট এলাকা দিয়ে খনন কাজ না করে ভাঙ্গন এলাকা দিয়ে খনন করায় বছর না ঘুরতেই পুনরায় ভাঙ্গন ক্রিয়া শুরু হয়। একমাস পূর্বে এখানে দৃশ্যমান ভাঙ্গন শুরু হয় এবং এক সপ্তাহ আগে ২০/২৫ হাত বাঁধ ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে যায়।

 

এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমে ও নিজেদের চেষ্টায় শতাধিক বাঁশ জোগাড় করে পাইলিং কাজ করান। বুধবার দুপুর নাগাদ পাইলিংসহ নতুন করে বাঁধ ভেঙ্গে নদীতে চলে যায়। বর্তমানে মসজিদ ভবনের পাশ ধরা করেছে, ইমাম সাহেবের বাসা ভাঙ্গনের কবলে পড়েছে। মাদ্রাসাটি হুমকীর মধ্যে রয়েছে।

 

দ্রুত ব্যবস্থা না নিলে মসজিদ, মাদ্রাসাসহ এলাকার অসংখ্য ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাবে বলে শঙ্কা দেখা দিয়েছে।

 

কাদাকাটি ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক জহির উদ্দীন বলেন, আমরা এলাকার মানুষের সহযোগিতায় ভাঙ্গন রোধে কাজ করছি। ইউএনও মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসকের সহযোগিতায় দ্রুত বাঁধ রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।

 

উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় ভাঙ্গন স্থান পরিদর্শন করেছেন। তিনি ভাঙ্গনের ভয়াবহতা দেখে শঙ্কা প্রকাশ করেন এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত পদক্ষেপ নিবেন বলে জানান।

 

পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার উপ বিভাগীয় প্রকৌশলী রাশিদুল ইসলাম জানান, আমরা বাঁধ রক্ষায় প্রাথমিক কার্যক্রম শুরু করেছি। পরবর্তীতে সার্ভে শেষে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com