• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩১
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

আশাশুনি যাত্রীবাহী বাস খাদে, আহত-১৪

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ২২৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

আশাশুনিতে দুটি মিনিবাস ক্রসিং এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মৎস্য ঘেরে উল্টে পড়ে কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে আশাশুনি মানিকখালী ব্রীজ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

সাতক্ষীরা থেকে সাতক্ষীরা-জ-১১-০০০৯ নং যাত্রী বোঝাই মিনিবাস আশাশুনি বাস স্ট্যান্ড হয়ে মানিককালী ব্রীজ বাইপাস সড়ক দিয়ে বড়দলে যাচ্ছিল। ব্রীজ টোলপ্লাজার বেশ আগে জনৈক এনামুলের মৎস্য ঘেরের কাছে পৌছলে, সামনের দিক থেকে আসা অপর একটি মিনিবাসের সাথে ক্রসিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উচু সড়কের নিচে ঘেরের মধ্যে গিয়ে পড়ে। বাসটি উল্টে দুই ঘুর খেয়ে পড়ায় যাত্রীরা আহত হয়।

 

স্থানীয় জন সাধারণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। আশাশুনি ফায়ার সার্ভিসের সাব অফিসার আমজাদ হোসেনের নেতৃত্বে উদ্ধারকৃতদের নিয়ে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

 

ফায়ার সার্ভিস সাব অফিসার আমজাদ হোসেন জানান, কেয়ারগাতির ভুট্ট সানা, খালিয়ার মাওঃ আঃ সালাম, বড়দলের রাবেয়া বেগম, শরিফা, খেড়য়ারডাঙ্গার রিয়াদ, জামালনগরের নাজমুল, কেয়ারগাতির আসাদুল, তুয়ারডাঙ্গার আসমা খাতুন, বড়দলের সোহেল রানা, আশাশুনির হিমাদ্রী সরদার, দুর্গাপুরের তালেব সরদার, আশাশুনির হৃদয়, বড়দলের সাগর ও শ্রীকলস গ্রামের শহিদুল ইসলামকে আশাশুনি হাসপাতালে ভর্তির পর গুরুতর আহত ৭ জনকে সাতক্ষীরা হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন ঘটনাস্থ পরিদর্শন করে তিনি জানান, গাড়ীর চালক ও হেলপার পালিয়ে গেছে। আহত যাত্রীদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এরিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাসটি ঘেরের মধ্যে পড়ে থাকতে দেখা গেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com