• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৮
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

আশাশুনি সদরে বেড়িবাঁধে ভাঙ্গন রোধে দ্রুতই কাজ করার সিদ্ধান্ত পাউবো’র

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ২০৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
বেড়িবাঁধে ভাঙ্গন রোধে দ্রুতই কাজ করার সিদ্ধান্ত পাউবো'র

আশাশুনি উপজেলা সদরে মানিকখালী চর গ্রামে মরিচ্চাপ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন রোধে খুব দ্রুতই কাজ শুরু করা হবে বলে ঘোষণা করেছেন পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী। বুধবার সকালে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শণকালে নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম একথা বলেন।
চর গ্রাম জামে মসজিদ সংলগ্ন প্রায় ২০০ ফুট ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় এলাকার মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার গত ২ সেপ্টেম্বর এলাকা পরিদর্শন করেন। এবং উর্দ্ধতন কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেন ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
এখবর বিভিন্ন পত্রপত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত হলে এলাকায় সরেজমিন পরিদর্শনে আসেন, পাউবোর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, উপ বিভাগীয় প্রকৌশলী রাশিদুল ইসলাম, আশাশুনি উপজেলা নির্বাহী, অফিসার কৃষ্ণা রায়, উপজেলা জামাতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার প্রমুখ।
এলাকা পরিদর্শণ শেষে নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, মেইন প্যাকেজের ৯০% কাজ সেষ হয়েছে। বৃষ্টির পর বাকী কাজ সম্পন্ন করা হবে। তখন এলাকায় কোন ঝুকি থাকবেনা। বর্ষা মৌসুমে এলাকার ৪ শতাধিক মানুষ ও সহায় সম্পদ রক্ষার জন্য জরুরী কাজের মাধ্যমে বাঁধ সংস্কার করার দাবী উত্থাপিত হলে, তারা বলেন, বিষয়টি আমরা মাপজোক করে পরিকল্পনা মাফিক ব্যবস্থা নেওয়া হবে। এবং দ্রুতই কাজে হাত দেওয়া হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com