• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৫
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

ইসরায়েলি প্রতিনিধি দল শান্তি আলোচনার পর কায়রো ত্যাগ করেছে

প্রতিনিধি: / ২৫০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার পর তেল আবিবের একটি প্রতিনিধি দল কায়রো ত্যাগ করেছে। ইসরায়েলি ও মার্কিন গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। গাজায় সাময়িক যুদ্ধবিরতি পালনের ব্যাপারে কাতারের মধ্যস্থতায় একটি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ইসরায়েলি গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া মিশরের রাজধানীতে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসের সাথে সাক্ষাত করেন। এ আলোচনা গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ নগরীতে স্থল অভিযান চালাতে ইসরায়েলি বাহিনীর পুরোদমে এগিয়ে যাওয়ার আগে যুদ্ধবিরতি নিশ্চিত করার একটি জোরালো প্রচেষ্টার অংশ ছিল। আর এ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী এবং মিশরের কর্মকর্তারাও অংাশগ্রহণ করেন। ইসরায়েলি হামলায় অর্ধেকেরও বেশি মানুষ পালিয়ে রাফাহ শহরে আশ্রয় নিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং জাতিসংঘ এ ধরনের হামলায় সম্ভাব্য বেসামরিক নাগরিক হতাহতের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে ইসরায়েল রাফাহসহ পুরো গাজা থেকে হামাসকে একেবারে নির্মূল না করা পর্যন্ত তাদের অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রæতি ব্যক্ত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল পরিবেশিত খবরে বলা হয়, ইসরায়েলের প্রতিনিধি দল গত মঙ্গলবার রাতে কায়রো ত্যাগ করেছে। এ আলোচনার ব্যাপারে অবহিত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, বার্নিয়ার প্রতিনিধি দল যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা শেষ না করেই মিশরের রাজধানী ত্যাগ করেছে। এদিকে মিশরের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল-কাহেরা মিশরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, আলোচনা আরো তিন দিন চলবে। খবরে বলা হয়, ওই কর্মকর্তা বলেছেন, আলোচনা বেশিরভাগই ‘ইতিবাচক’ ছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এ আলোচনাকে ‘গঠনমূলক এবং সঠিক পথে অগ্রসর’ বলে অভিহিত করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com