• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫০
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৯

প্রতিনিধি: / ২৯৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: লেবাননের দক্ষিণাঞ্চলের একাধিক স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় ৯ বেসামরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে চার জনই শিশু। বুধবার (১৪ ফেব্রয়ারি) সকালে এসব হামলা করা হয়েছে। একটি হাসপাতালের ডিরেক্টর ও তিন লেবানিজ নিরাপত্তা সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর করা রকেট হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। ওই হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হন। দুই নিরাপত্তাকর্মী জানিয়েছে, আল-সাভানা গ্রামে ইসরায়েলি হামলা এক নারী ও তার দুই শিশু সন্তান নিহত হয়েছে। আর নাবাতিয়েহ শহরের একটি ভবনে হামলায় ঘটনায় আরও ৬ বাসিন্দা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, তিন নারী ও একজন পুরুষ রয়েছে। শহরটির হাসপাতালের ডিরেকটর হাসান ওয়াজনি ও তিন নিরাপত্তা সূত্র এই তথ্য জানিয়েছে। রয়টার্সকে ওয়াজনি বলছিলেন, এই হামলায় আরও ৭ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। হিজবুল্লাহ ও নিরাপত্তা সূত্রের মতে, অপর একটি হামলায় ৪ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। হিজবুল্লাহর এক্সিকিউটিভ কাউন্সিলের প্রধান বলেছেন, বুধবার লেবাননে করা ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে। প্রায় চার মাসেরও বেশি সময় ধরে লেবানন সীমান্তে গুলি বিনিময় করছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষের মধ্যে নিয়মিত সংঘর্ষের ঘটনা ঘটছে। লেবানন সীমান্তে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৭০ জনই হিজবুল্লাহ যোদ্ধা, প্রায় এক ডজন ইসরায়েলি যোদ্ধা এবং ৫ বেসামরিক ইসরায়েলি রয়েছেন। এই সংঘাতের কারণে উভয় দেশের সীমান্তবর্তী এলাকাগুলোর লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com