• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

ইসরায়েল ২৫ হাজার নারী ও শিশু হত্যা করেছে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রতিনিধি: / ৩৬৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বিদেশ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার আইনপ্রণেতাদের বলেছেন, ইসরায়েল গত অক্টোবর থেকে ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নারী ও শিশুকে হত্যা করেছে। তবে পরে পেন্টাগন তাদের ব্যাখ্যায় বলেছে, গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সামগ্রিক মৃত্যুসংখ্যার কথা তিনি উল্লেখ করেছেন। নিহত নারী ও শিশুর সংখ্যা নিয়ে হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানি চলাকালে এক প্রশ্নের উত্তরে অস্টিন বলেন, ‘এ সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে।’ গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলায় এক হজার ১৬০ জন নিহত হয়। এর জবাবে ইসরায়েল গাজায় একের পর এক হামলা চালানো শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার মিত্রদের প্রতি জোরালো সমর্থন দিলেও ওয়াশিংটন স¤প্রতি গাজায় যুদ্ধবিরতি এবং বেসামরিক হতাহতের সংখ্যা হ্রাসের জন্য চাপ দিয়ে আসছে। অস্টিনের বক্তব্যের পর পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেন, মন্ত্রী ‘হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানের বরাত দিয়ে বলেছেন যে গাজায় ইসরায়েলি হামলায় ২৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আমরা নিরপেক্ষভাবে গাজায় হতাহতের এ পরিসংখ্যান যাচাই করতে পারিনি। ’এক মাসেরও বেশি সময় আগে ২১ জানুয়ারিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বলা হয়, গাজায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে। তবে বৃহস্পতিবার বলা হয়, উপক‚লীয় এ ভ‚খÐে প্রায় পাঁচ মাস ধরে চলা সংঘাতে আরো অনেক মানুষ নিহত হওয়ায় এ সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। সূত্র : বাসস


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com