• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৫
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

অনলাইন ডেস্ক / ১৩৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["default"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে।

 

এ বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ‘শাপলা’ প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না বলে জানিয়ে আসছিল। এ নিয়ে দলটির শীর্ষ নেতৃত্ব ইসির ওপর ক্ষোভও প্রকাশ করছিল।

 

অবশেষে ইসি আগের তালিকায় সংশোধন এনে নতুন তালিকা প্রকাশ করল। এতে ১১৯টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। যেখানে ‘শাপলা কলি’ নামে নতুন প্রতীক যোগ করা হয়েছে। নির্বাচন পরিচালনা বিধিমালায় আগে শাপলা সংশ্লিষ্ট কোনো প্রতীকই ছিল না।

১১৯টি প্রতীকের মধ্যে ৫৩টি নিবন্ধিত দলের জন্য ৫৩টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। আর বাকিগুলোর মধ্যে কিছু পাবে এনসিপিসহ নতুন নিবন্ধন পাওয়া দল। বাকিগুলো সংরক্ষিত থাকবে স্বতন্ত্র প্রার্থীদের জন্য।

সম্প্রতি ইসি থেকে এনসিপিকে নিবন্ধন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে দলটিকে ৫০টি প্রতীক থেকে নিজেদের পছন্দের মার্কা জানাতে বলা হয়। যেখানে বেগুন, বালতিসহ নানা প্রতীক ছিল। দলটি সেই তালিকা বয়কট করে ঘোষণা দেয়, শাপলা এবং শাপলাই হবে এনসিপির প্রতীক। তারা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না। আর ইসি বলছিল, শাপলা প্রতীকের তালিকায় থাকায় তা কোনো দলকে দেওয়া সম্ভব নয়।

তবে জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকদের নিয়ে গঠিত দলটি গো ধরায় অবশেষে প্রতীকের তালিকাই অল্প সময়ের মধ্যে পুনরায় সংশোধন করল ইসি।

আইন অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে সংসদ নির্বাচনে অংশ নিতে পারে না। আর নিবন্ধনের সময় প্রতীকের তফসিল থেকে দলগুলোকে মার্কা বরাদ্দ দেওয়া হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com