• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৫
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

ঈদের ছুটিতেও ধানদিয়া পরিবার পরিকল্পনা’র জরুরি পরিষেবা

ডেস্ক / ২৭৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

এ বছর পবিত্র ঈদ-উল ফিতরের দীর্ঘ ছুটির কবলে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠান। কিন্তু তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা এবং মা ও শিশু স্বাস্থ্যের উপর দীর্ঘ ছুটির কোন প্রভাব যাতে না পড়ে এজন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এবং খুলনা বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে ছুটিকালীন পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।

 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেই নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটিতে সাতক্ষীরার তালা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অধীনস্থ ইউনিয়ন পর্যায়ে অবস্থিত ৯টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান করা হয়। বিশেষ করে ধানদিয়া মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবার চিত্র ছিলো চোখে পড়ার মতো।

 

ঈদের ছুটির মধ্যে ২১ জন মহিলা তিন মাস মেয়াদী জন্মবিরতিকরণ ইনজেকশন সেবা গ্রহণ করেন। এছাড়া, খাবার বড়ি গ্রহণ করেন ৬ জন এবং দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি আইইউডি নেন ১ জন।

 

এসময় কেন্দ্রটিতে স্বাভাবিক প্রসব সেবা দেওয়া হয় ০১ জনকে। পাশাপাশি, ২৫ জন সাধারণ রোগী এবং ১০ জন শিশু প্রযোজ্য সেবা গ্রহণ করেন।

 

ধানদিয়া ইউনিয়নের পাশাপাশি তালার অন্যান্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহে ছুটিকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়। খোঁজ নিয়ে জানা যায় এসময় উপজেলার বিভিন্ন সেবা কেন্দ্রে নরমাল ডেলিভারি সেবা প্রদান করা হয় ৬ জনকে।

 

এছাড়া, গর্ভবতী সেবা ৪৯ জন, প্রসবোত্তর সেবা ৮ জন, শিশু স্বাস্থ্য সেবা ৫৫ জন, আইইউডি সেবা ৩ জন এবং সাধারণ রোগীর সেবা ১৩৪ জনকে প্রদান করা হয়।

 

ঈদের চতুর্থ দিনে ধানদিয়া মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে আসেন তালা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব কামাল হোসেন। পরিদর্শনকালে কেন্দ্রে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক ইমামুল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শিকা ফতেমা জোহরা এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বীথিকা পাল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com