• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

উজানের পাহাড়ি ঢলের কারণে যমুনা ও বাঙালি নদীর পানি আবার বৃদ্ধি

বগুড়া প্রতিনিধি / ২৭১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
যমুনা ও বাঙালি নদীর পানি আবার বৃদ্ধি

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া যমুনা ও বাঙালি নদী। গত কয়েকদিনের সাগরের লঘু চাপ আর ভারী বর্ষণের হওয়ায় গত কয়েকদিন ধরেই পানি বাড়তে শুরু করেছে। গত ৩৩ ঘণ্টায় বাঙালিতে ১ দশমিক ১১ মিটার ও যমুনায় ৬১ সেন্টিমিটার পানি বেড়েছে। যমুনায় জেগে ওঠা চরগুলো আবারও ডুবতে শুরু করেছে। নিমজ্জিত হচ্ছে সদ্য রোপণ করা স্থানীয় জাতের গাইঞ্জা ধান।

 

হুমকিতে রয়েছে আগাম রোপণ করা মরিচ ও মাসকলাই ও মিষ্টি কুমড়াসহ শীতকালীন শাকসবজি। গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে উপজেলার যমুনা ও বাঙালি নদীতে পানি বাড়ছে।

 

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত ২৭ সেপ্টেম্বর থেকে যমুনার পানি বাড়তে শুরু করেছে। ৯ সেন্টিমিটার পানি বেড়ে সেদিন পানির উচ্চতা হয় ১২ দশমিক ৪১ মিটার। তার পরদিন ৩৭ সেন্টিমিটার পানি বেড়ে উচ্চতা হয় ১২ দশমিক ৭৮ মিটার। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকল থেকে বেলা ১২ টা পর্যন্ত পানি সর্বোচ্চ ৬১ সেন্টিমিটার বেড়ে উচ্চতা হয় ১৩ দশমিক ৩৯ মিটার। তবে সারিয়াকান্দিতে যমুনা নদীর পানির বিপৎসীমা ১৬ দশমিক ২৫ মিটার। তাই পানি এখনও বিপৎসীমার ২ দশমিক ৮৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ভারি বৃষ্টিপাতের জন্য যমুনার সাথে বাঙালি নদীর পানিও বাড়ছে। নিচু জমির মরিচগাছ, মাসকলাই ও শাকসবজির জমি পানিতে আক্রান্ত হওয়া শুরু করেছে। তবে গত কয়েক দিন আগে যমুনায় জেগে ওঠা বিভিন্ন ডুবোচরগুলো আবারও পানিতে ডুবতে শুরু করেছে।

 

উপজেলার চালুয়াবাড়ী, সদরের আংশিক, কাজলা, কর্ণিবাড়ী, বোহাইল ও হাটশেরপুর ইউনিয়নের আংশিক নিচু জমিতে পানি উঠতে শুরু করেছে। উপজেলা সদর ইউনিয়নের নিজতিতপরল গ্রামের ফকির মিয়া বলেন, যমুনা নদীর জেগে ওঠা চরের পলি মাটিতে গত কয়েকদিন আগে থেকে গাইঞ্জা ধান রোপণ করা হয়। ধানগাছগুলো সবুজ হয়ে উঠেছিল। কিন্তু যমুনার পানি বেড়ে বেশকিছু জমির ধান তলিয়ে গেছে। আমার জমির আশেপাশের বেশকিছু মরিচ এবং মাসকলাই জমিতেও পানি উঠতে শুরু করেছে।

 

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক সাংবাদিকদের জানান, উজানের ভারি বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে যমুনা ও বাঙালি নদীর পানি বাড়ছে, যা বেশ কয়েকদিন অব্যাহত থাকবে। তবে এ যাত্রায় পানি বিপৎসীমা অতিক্রম করবে কিনা তা এখনও জানা যায়নি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com