• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

এখনো প্রায় ১০০ জন নিখোঁজ মস্কো হামলায় : রিপোর্ট

প্রতিনিধি: / ১৮৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বিদেশ : মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পেরোতে চললেও এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১০০ জন। রুশ সংবাদমাধ্যমের বরাতে গত বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সরকারি পরিসংখ্যান অনুসারে, ক্রোকাস সিটি হলে গত ২২ মার্চের সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ১৮২ জন। কিন্তু রুশ সংবাদমাধ্যম বাজা জানিয়েছে, ওই হামলা ঘটনার পর থেকে এখনো অন্তত ৯৫ জন নিখোঁজ রয়েছেন। স্বজনদের অনুরোধের প্রেক্ষিতে জরুরি সেবা সংস্থাগুলোর করা তালিকায় এদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। খবরে বলা হয়েছে, এই তালিকায় এমন লোক রয়েছেন, যাদের সঙ্গে সন্ত্রাসী হামলার পর থেকে আত্মীয়রা যোগাযোগ করতে পারছেন না, কিন্তু তাদের নাম আহত এবং নিহতদের তালিকায় নেই। এদের মধ্যে কিছু লোক মারা গেছেন, তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়ার তদন্তকারীরা জানিয়েছেন, কালাশনিকভ স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে চার বন্দুকধারী এই হামলা চালিয়েছিল। ঘটনাস্থল থেকে পাঁচ শতাধিক গুলির খোসা পাওয়া গেছে। গত শুক্রবার ক্রোকাস সিটি হলের ওই কনসার্টে সোভিয়েত যুগের রক গ্রæপ ‘পিকনিক’ পারফর্ম করার কথা ছিল। এটি দেখতে হাজির হয়েছিলেন প্রায় ৬ হাজার ২০০ দর্শক। কিন্তু কনসার্ট শুরুর হওয়ার কিছুক্ষণ আগেই হামলা শুরু হয়। গুলির পাশাপাশি ভবনটিতে আগুনও ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাজা জানিয়েছে, ভবনটির ছাদ ধসে পড়ার আগ মুহূর্তে সেখানে হয়তো দুই শতাধিক মানুষ ছিল। জরুরি সেবা সংস্থাগুলো ওই সময়ের ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com