• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১১
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

এমপি সেঁজুতির উদ্যোগে গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি / ২৬৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
এমপি সেঁজুতির উদ্যোগে গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘোষণার অংশ হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতির উদ্যোগে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সাতক্ষীরায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার দেশরতœ শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সাতক্ষীরায় নারী সমাবেশ শেষে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।

 

এ সময় নজরুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন জনিত কারনে বাংলাদেশ ঝুকিপূর্ণ দেশে পরিণত হয়েছে। বিশেষ করে সাতক্ষীরাসহ উপকূলীয় জেলাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছে। সামাজিক বনায়ন আমাদের জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো। তিনি বলেন, সাতক্ষীরা জেলায় প্রতিবছর ছোট খাটো দূর্যোগ লেগেই আছে। সামাজিক বনায়ন না থাকায় জলবায়ু পরিবর্তন জনিত কারনে আমরা বারংবার ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশেষ করে আমরা উপকূলবাসী সেই দুর্যোগের স্বীকার হচ্ছি বেশি। তাই আওয়ামী লীগের পক্ষ থেকে এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনকে সাথে নিয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি যে উদ্যোগ নিয়েছেন তা সফল করতে সকলকে এগিয়ে আসতে হবে।

 

বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা মুহিদ বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজাহারুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা আক্তার রুবি, জেলা কৃষক লীগের সহসভাপতি ও পেশাজীবী পরিষদের সভাপতি এড. আল মাহামুদ পলাশ, জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুন নাহার মুন্নী, ইসমত আরা, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আরা রুবি, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, শ্রমিকলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com