• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৬
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

এশিয়া সুইটস’র পরিচালকের বাড়ি থেকে ৬৬৩ রাউন্ড কার্তু্‌জসহ একনলা বন্দুক উদ্ধার

বগুড়া প্রতিনিধি / ৩০৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
৬৬৩ রাউন্ড কার্তু্‌জসহ একনলা বন্দুক উদ্ধার

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে৷ গত শনিবার রাতে শহরের সুত্রাপুর এশিয়া স্ইুটস’র ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম টুটুলের বাড়িতে তল্লাশি চালিয়ে এ অস্ত্র উদ্ধার করা হয়৷ এসময় ৬৬৩ রাউন্ড কার্তুজও পাওয়া যায়৷
এ ঘটনায় আসামি টুটুল পলাতক থাকায় তাকে আটক করা যায়নি৷ এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।
পুলিশের এই কর্মকর্তা জানান, শুক্রবার বগুড়া পলিটেকনিক ক্যাম্পের ক্যাপ্টেন সাদী নাঈম এর নেতৃত্বে একটি যৌথ টহল দল লাইসেন্সকৃত অস্ত্র নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও থানায় জমা না হওয়ায় এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে। অভিযানে শহরের সূত্রাপুর এলাকার নুরুল আলম টুটুলের বাড়িতে তল্লাশী চালিয়ে নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও জমা না করা একটি একনলা অস্ত্র এবং ৬৬৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, অভিযানের সময় আসামি টুটুল পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার কথা থাকলেও বগুড়ার ১০৫ জন নির্ধারিত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দিতে ব্যর্থ হন। অস্ত্র জমাদানে ব্যর্থ হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র উদ্ধারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সংস্লিষ্ট কর্মকর্তারা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com