• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

কান্না না থামায় শিশু সন্তানকে শ্বা স রো ধ করে হ ত্যা

অনলাইন ডেস্ক / ২৪৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
স্বপ্না বেগম ও জিল্লুর রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ মাস বয়সী এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। সোমবার ভোররাতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিকেলে বাড়ির পাশে খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশু নুসরাত জাহান তিথির মা স্বপ্না বেগম ও পিতা জিল্লুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

 

জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতেও জিল্লুর রহমান ও স্বপ্না বেগম শিশু তিথিকে সঙ্গে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে ঘুমের মধ্যে শিশু তিথি কান্নাকাটি শুরু করে। এতে তিথির মা বিরক্ত হয়ে শিশুর মুখে কাপড় দিয়ে চেপে ধরেন। এর অল্প সময় পরই শিশুর কান্না থেমে যায়। পরে শিশুর কোনো সাড়াশব্দ না পেয়ে শিশুর পিতা বুঝতে পারেন শিশুটি মারা গেছে। তখন শিশুর মা-বাবা মিলে রাতেই শিশুর মরদেহ বাড়ির পাশে খালে ফেলে দিয়ে আসেন।

পরে সোমবার সকালে স্বপ্না বেগম তার কন্যা তিথিকে খুঁজে পাচ্ছেন না বলে চিৎকার শুরু করেন। পরে স্বজনরা শিশুকে কোথাও খুঁজে না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। পরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে, তদন্তে শিশু তিথির মা-বাবাকে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে মা-বাবার তথ্যমতে শিশুটিকে বিকেলে বাড়ির পাশে খাল থেকে উদ্ধার করে পুলিশ।

 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতেই শিশুর চাচা বাদী হয়ে সদর মডেল থানার একটি হত্যা মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে শিশুর মা ও বাবা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com