• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৭
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

কালিগঞ্জে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং প্রশিক্ষণ অনুষ্ঠিত 

মোঃ আলাউদ্দীন, কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি  / ৭৮২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৯ মে, ২০২৪
উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং প্রশিক্ষণ অনুষ্ঠিত 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৮ মে) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রোকেয়া মনসুর মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের অর্থের সহজ প্রাপ্তি ও শিক্ষা প্রতিষ্ঠানের করনীয় এবং এইচএসপি এমআইএস সফটওয়ারে তথ্য প্রেরন বিষয়ে  উপজেলার  ৬টি কলেজ, ৩৫ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৯টি মাদ্রাসার প্রধান ও আইসিটি শিক্ষকদেরকে প্রশিক্ষন প্রদান করা হয়। এইচএসপি (প্রশাসন) এর সহকারী পরিচালক মো: তৌফিক এরফান উক্ত প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করেন।
অনুষ্ঠানটিতে সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার বাকি বিল্লাহর সভাপতিত্বে, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন। শিক্ষক আহছানুল আলম লাভলুর সঞ্চালনায় আরও বক্তব্য প্রদান করেন রোকেয়া মনসুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম, এবং হাজী তফিল উদ্দিন মাদ্রাসার সুপার  মো: সফিউল্লাহ ।
বক্তারা উপবৃত্তি কার্যক্রমের সুবিধা থেকে শিক্ষার্থীরা, ব্যবস্থাপনা জনিত ত্রুটির কারনে কোন ভাবেই যেন বঞ্চিত না হয়, তার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও বৃত্তি দাতা কতৃপক্ষের সন্ময়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার আহবান জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com