• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৪
সর্বশেষ :
পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। ওসি কিবরিয়ার রহস্যজনক নিরবতায় পাইকগাছায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামীলীগের পুনর্বাসন বাড়ছে। ক্ষোভে ফুঁসছে জনগণ। ৫-ই আগস্টে আমেরিকায় পালিয়ে যাওয়া শেখ পরিবারের ঘনিষ্ঠ ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের এলাকায় ফিরে আসা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি। প্রশাসনের রহস্যজনক নীরবতা। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা নির্বাচনকে ঘিরে পাইকগাছায় সন্ত্রাসীদের আনাগোনা বেড়েই চলেছে, নীরব ভূমিকায় ওসি গোলাম কিবরিয়া। আসন্ন নির্বাচন নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তাহলে কি পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা চিন্তা না করে, দূষণের পক্ষ নিলেন আবুল কালাম আজাদ? পাইকগাছায় অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লি উচ্ছেদ। প্রশাসনের উপর আস্থা ফিরে পেয়েছে স্থানীয় জনগণ। খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির সংসদ প্রার্থীর সমর্থককে কারণ দর্শানোর নোটিশ। খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। একই সাথে জামায়াত ও বিএনপির দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ‌‌।

কালিগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধি / ৭৩৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ মে, ২০২৪
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মোৎসব উপলক্ষে দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলা ও সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১০ মে) সকাল ১০টায় উপজেলা বিশ্ববাংলা সাহিত্য পরিষদ ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাব এবং শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্ছু’র সঞ্চালনায় রংধনু কমিউনিটি সেন্টারে দিনব্যাপী কবিতা আবৃত্তি, রবীন্দ্র সংগীত, ও নিত্য অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা দীপংকর দাশ দীপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, প্রফেসর ডা. গাজী আবদুল্লাহেল বাকী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন,  উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সুশীলনের পরিচালক সু সংগঠক মোস্তফা আক্তারুজ্জামান (পল্টু), বিশিষ্ট সমাজসেবক ও কবি ড. মনজুর লুৎফর রহমান মোড়ল, উপজেলা কবি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আলী সোহারাব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, রংধনু কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এস এ এম আশিক, ভারতীয় কবি মনিরুল ইসলাম, বাবলু দাশ, অতিশ বাগচি ও রাজিবুল ইসলাম, আবৃতিকার এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, কবি ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মমতাজ হোসেন মন্টু, আবৃত্তি শিল্পী  বাবলু ভঞ্জ চৌধুরী প্রমূখ।

 

বর্ণাঢ্য আয়োজনের এই অনুষ্ঠানে সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিক্ষক, শিল্পী, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এসময়ে ভারত ও বাংলাদেশের বিভিন্ন অবদান রাখায় সন্মাননা স্মারক, সনদ, উত্তরীয় প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com