• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫১
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

কুতুবদিয়ায় ওলুহালী খাল ভরাট ব‌ন্ধে প্রশাসনের নির্দেশ

প্রতিনিধি: / ৩৬৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ কুতুবদিয়া ধুরুংবাজা‌রের উত্তর পা‌শে প্রবাহমান ওলুহালী খাল দখল করে ভরাট ব‌ন্ধের নির্দেশ দি‌য়ে‌ছেন প্রশাসন। উত্তর ধুরুং ই‌উ‌পি চেয়ারম‌্যান আব্দুল হা‌লিম‌ সিকদার‌কে ব‌ন্ধের এ নি‌র্দেশ দেন  কুতুবদিয়া এসিল্যান্ড জর্জ মিত্র চাকমা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ওলুহালী খাল রক্ষার দাবিতে এলাকার বাসিন্দারা এসিল্যান্ড বরাবর স্মারকলিপি দিলে তিনি খাল ভরাটের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিবেন বলে জানান।
তিনি বলেন, উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিমকে উক্ত স্থানে কোন ধরনের কাজ না করতে  নি‌র্দেশ‌ দেয়া হ‌য়ে‌ছে।
এলাকাবাসীর পক্ষে নাথ পাড়ার সবুজ নাথ জানান, ওলুহালী খাল কুতুবদিয়ার প্রবাহমান একটি খাল। এই খাল কয়েক শতাধিক পরিবারের আয়ের উৎস। লবণ চাষের একমাত্র মাধ্যম। বর্ষায় পানি নিষ্কাশনের একমাত্র পথ। দখল দূষনে খালটি ভরাট হয়ে যাচ্ছে। খালটি দক্ষিণ ধুরুং ইউনিয়নের অংশ। কিন্তু জোরপূর্বক ভরাট করে দখল করছেন উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম।
স্থানীয় বা‌সিন্দা মো:শাহজাহান ব‌লেন, ওলুহালী খাল রক্ষার দা‌বি নি‌য়ে নি‌য়ে জেলা প্রশাসক‌কে লি‌খিত অ‌ভি‌যোগ দি‌য়ে‌ছেন। হা‌লিম চেয়ারম‌্যান জনস্বা‌র্থের নাম ক‌রে প্রবাহমান খাল ভরাট ক‌রে পার্ক, সিএন‌জি স্টেশন ইত‌্যা‌দির বাহানা ক‌রে দখ‌লের চেস্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে। এ‌টি আমরা হ‌তে দেব না।
এ ব্যাপারে বাপা কুতুবদিয়ার সভাপতি নজরুল ইসলাম বলেন, আমরা বাপার নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। ওলুহালী খাল রক্ষায় প্রত্যক্ষভাবে এলাকার জনগণকে সঙ্গে নিয়ে মানববন্ধন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করে‌ছি। জেলা বাপা বিষয়টি নিয়ে কাজ করছেন বলে জানান তিনি।
জেলা বাপা’র  সাধারণ সম্পাদক ক‌লিম উল্লাহ ক‌লিম ব‌লেন, সওজ,সরকা‌রি ও ব‌্যক্তি মা‌লিকানা জ‌মিতে চলমান খাল‌টি ভরা‌টের বিষ‌য়ে তারা জেলা প্রশাস‌কের সা‌থে দেখা ক‌রে‌ছেন।  জেলা প্রশাসক খাল‌টি ভরাট ব‌ন্ধে‌ নি‌র্দেশনা দি‌য়ে নির্বা‌হি কর্মকর্তা‌কে অব‌হিত ক‌রে‌ছেন ব‌লে তা‌দের জা‌নি‌য়ে‌ছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com