• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫২
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

কেন হামলার টার্গেট ইরানের ইসফাহান?

প্রতিনিধি: / ৭৮৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বিদেশ : গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলের বিমান হামলার পাল্টা জবাব দিয়েছিল ইরান। গত সপ্তাহে ইসরায়েলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় দেশটি। এরপর ইরানের ইসফাহানে ঘটল হামলার ঘটনা। কিন্তু ইরানের এত শহর থাকতে ইসফাহানে হামলা কেন? এ বিষয়ে আলজাজিরা বলছে, শহরটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের স¤প্রচার মাধ্যম এবিসি নিউজের উদ্ধৃতি দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানায়, ইরানের ইসফাহান প্রদেশে জোড়াল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ ছাড়া ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, বেশ কয়েকটি শহরের বিমান ওঠা-নামার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তা ছাড়া সিরিয়া ও ইরাক থেকেও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল শুক্রবার দেশটির মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশ একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যমগুলোকে বলেছেন, ইরানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েল। তবে, বিদেশ থেকে ইরানে কোনো ‘হামলা’ হয়নি বলে খবর দিয়েছে ইরানি গণমাধ্যম। ফরাসি গণমাধ্যম ইরানের অভ্যন্তরে ইসরায়েলের চালানো এই ‘হামলা’ সম্পর্কে জানিয়েছে, শুক্রবার ইরানের বার্তা সংস্থা ফারসের খবরে বলা হয়, দেশটির ইস্পাহান প্রদেশের উত্তর-পশ্চিমের শেকারি সেনা বিমানঘাঁটির কাছে ‘তিনটি বিস্ফোরণের শব্দ’ শোনা গেছে। ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেইন দালিরিয়ান বলেছেন, বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভ‚পাতিত করা হয়েছে। ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। ইরানের একটি প্রধান সামরিক বিমান ঘাঁটি ছাড়াও দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রস্থল নাতাঞ্জ শহরসহ বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা রয়েছে এ প্রদেশটিতে। নিকটবর্তী শহর নাতাঞ্জ ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনার কেন্দ্র। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, ইরানের অভ্যন্তরে ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু পারমাণবিক স্থাপনা ছিল না। একই তথ্য তুলে ধরে আল-জাজিরা বলছে, হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনও কোনো মন্তব্য করেনি।এদিকে, ইরানের বার্তা সংস্থা তাসনিম বলেছে, ইস্পাহান প্রদেশে অবস্থিত পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ নিরাপদ আছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com