• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫২
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

কোপার ফাইনালের দিন কলম্বিয়ায় সাধারণ ছুটি ঘোষণা

ক্রীড়া ডেস্ক / ৯৭৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
কোপার ফাইনালের দিন কলম্বিয়ায় সাধারণ ছুটি ঘোষণা

কোপা আমেরিকার শিরোপা এখন পর্যন্ত একবারই জিতেছে কলম্বিয়া। সেটি ২৩ বছর আগে, ২০০১ সালে। আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা উরুগুয়ের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৫ বার চ্যাম্পিয়ন। তবে লিওনেল মেসিদের কলম্বিয়ানরা খুব একটা আমলে নিচ্ছেন না, সেটির প্রমাণ- শিরোপা উৎসব করতে ইতোমধ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছেন দেশটির সরকার।

সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। খেলোয়াড়দের উৎসাহ যোগাতে ফাইনালের দিন সরকারি ছুটি ঘোষণা করেন কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো।

জাতিসংঘের শান্তি মিশনের কাজে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো। সেখানেই এক সংবাদ সম্মেলনে এই ছুটির ঘোষণা দেন তিনি।

পেত্রো বলেন, কলম্বিয়ার জাতীয় দল ঐক্যের প্রতিনিধিত্ব করে, সংঘাত কিংবা মেরুকরণের নয়। কলম্বিয়ার পতাকাও একতার প্রতীক। তাই আমরা সোমবার, জয়ের দিনে নাগরিক ছুটির দিন উদযাপন করবো। -দ্য বিজনেন স্টান্ডার্ড

তিনি আরও বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটিকে আমি উৎসাহ দিচ্ছি কর্মীদের নিয়ে একসঙ্গে কলম্বিয়ান ঐক্য উদযাপন করার জন্য। সরকারি এবং বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান এদিন তাদের কর্মীদের আনন্দ করার সুযোগ করে দেবে। এক হয়ে থাকা যে সম্ভব, চলুন সেটা বিশ্বাস করি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com