• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১১
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

খুলনায় বিদ্যালয় প্রাঙ্গণে ‘উত্তরণ’ এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ডেস্ক / ৬৬৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ ৩০ নং ওয়ার্ড খুলনা সিটি কর্পোরেশনের রুপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ১৯ আগস্ট, মঙ্গলবার সকালে জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় এই কর্মসূচি উদ্বোধন করেন প্র্যাকটিক্যাল এ্যাকশন এর কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন রুপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহাবুর রহমান, প্র্যাকটিক্যাল এ্যাকশন এর ক্লাইমেট থিমেটিক লিড তামান্না রহমান, ফিল্ড অপারেশন ম্যানেজার এ.জে.এম শফিকুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার পলাশ সরকার। উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান এবং উত্তরণ-এর সহকারী সমন্বয়কারী সাধনা রানী গুহ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাহিদ হাসান, মনিরুল ইসলাম।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই মহতী উদ্যোগ নেবার জন্য উত্তরণ ও প্র্যাকটিক্যাল এ্যাকশনকে ধন্যবাদ জানান। এই বৃক্ষ রোপণ কর্মসূচি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য বৃক্ষ রোপণের প্রতি উৎসাহ ও পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

উল্লেখ্য, উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় রুপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে নানা জাতের ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করে টেকসই নিরাপত্তা বেষ্টনী প্রদান করা হবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশের সুরক্ষা, তাপদাহ কমানো ও কার্বন শোষণে এই প্রকল্পের অধীনে বৃক্ষ রোপণ করবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com