• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৬
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

জাতীয় নাগরিক পাটি সকল চাঁ দা বাজদের রুখে দেবে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিনিধি / ৮০৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পাটির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আপনারা কোন চাঁদাবাজদের ভয় পাবেন না। জাতীয় নাগরিক পাটির সকল চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রুখে দেবে।জুলাই অভ্যুথানের পর আমরা দেশে সংষ্কার চেয়েছি, বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি, কিন্ত একটি পক্ষ সংষ্কার না করে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়।

 

তিনি আরো বলেন, আমরা সাতক্ষীরার স্বাস্থ্য, শিক্ষা ও যাতায়ত ব্যাবস্থা সম্পর্কে আমরা জানি। এখানে একটি রেল লাইন দরকার আমরা সেটি বাস্তবায়ন করব।আমাদের সুন্দরবন এবং জলবায়ুর রক্ষায় জাতীয় নাগরিকপাটি কাজ করবে।

 

নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়। আমরা তাদের বলতে চাই স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা ভারতে পালাতে বাধ্য করেছি। যারা এই পথে হাটবে তাদেরও একই পরিনতি হবে। সামনে আমরা চাঁদবাজ সন্ত্রাসীরদের বিরুদ্ধে আমরা ইশতেহার দিব। আপনার সকলেই জুলাই গনঅভ্যুন্থানের পক্ষে থাকবেন।

 

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা জেলায় জেলা চাঁদাবাজ নির্মুল কমিটি করতে চাই। আজকের পর থেকে যেখানে চাঁদবাজদের দেখবেন তাদের গনধোলাই দিয়ে পুলিশে দিবেন। বাংলাদেশ এনসিপি ও ছাত্রজনতা এক হয়ে দেশের সকল অপকর্ম রুখে দিবে ইনশাল্লাহ । শনিবার (১২জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে জেলা নাগরিক পাটি( এন. সি.পি) আয়োজিত এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি। সাতক্ষীরা নাগরিক পাটির আহবায়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ড. মনিরুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পাটির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিন অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ যুগ্ন আহবায়ক ডা. তাসনিম জারা প্রমুখ।

 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পাটির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী, যুগ্ন সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সদস্য নাহিদা সারওয়ার নিভা, জেলা ছাত্র সন্ময়ক আরাফাত হোসনসহ জেলা বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন পর্যায় নেতাকর্মীরা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com