• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৪
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

জেলেনস্কি সেনাপ্রধানকে বরখাস্ত করলেন

প্রতিনিধি: / ২৯৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেজি জালুঝনিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত বৃহস্পতিবার জনপ্রিয় এই জেনারেলকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। জেলেনস্কি ও জালুঝনির বিরোধ নিয়ে কয়েকদিন ধরেই বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছিল। এর আগে খবর বেরিয়েছিল, জালুঝনিকে দায়িত্ব ছাড়তে বলেছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। ইউক্রেনে জেনারেল জালুঝনি বেশ জনপ্রিয়। ডিসেম্বরে প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, ৮৮ শতাংশ ইউক্রেনীয়রা জেনারেল জালুঝনির ওপর আস্থা রাখেন। অন্যদিকে ৬২ শতাংশ বলেছেন, জেলেনস্কির ওপর আস্থা রাখেন তারা। বিবিসির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে জালুঝনিকে সেনাপ্রধানের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। ২০২২ সালের ফেব্রæয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর এটিই দেশটির সামরিক নেতৃত্বে সবচেয়ে বড় রদবদল। জেলেনস্কি বলেছেন, হাইকমান্ডকে নবায়ন করা প্রয়োজন এবং জেনারেল জালুঝনি এখনও টিমে থাকতে পারেন। আজ থেকে ইউক্রেনের সশস্ত্রবাহিনীর নেতৃত্ব নেবে নতুন ব্যবস্থাপনা টিম। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, তিনি ও জালুঝনি খোলামেলা আলোচনা করেছেন সেনাবাহিনীতে পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে। রাশিয়ার হামলায় ইউক্রেনকে রক্ষার জন্য জেনারেলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এরপর নতুন সেনাপ্রধান হিসেবে কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কিকে নিয়োগ দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এই বিষয়ে জেলেনস্কি বলেছেন, নতুন সেনাপ্রধানের কিয়েভে সফল প্রতিরক্ষা এবং খারকিভে সফল আক্রমণ অভিযানের অভিজ্ঞতা রয়েছে। ২০২২ সালে রুশ হামলার শুরুতে রাজধানী কিয়েভে ইউক্রেনের প্রতিরোধের নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল সিরস্কি। খারকিভে ইউক্রেনের সফল পাল্টা আক্রমণেরও মাস্টারমাইন্ড ছিলেন তিনি। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ জেনারেল জালুঝনিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন,রাশিয়ার সঙ্গে বড় যুদ্ধের সময় ইউক্রেনের সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার মতো কঠিন দায়িত্ব পালন করেছেন জেনারেল ভ্যালেরি জালুঝনি। কিন্তু সবসময় এক থাকে না। যুদ্ধ পাল্টায় এবং পরিবর্তন দাবি করে। ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের যুদ্ধ তিনটি ভিন্ন বাস্তবতা। ২০২৪ নতুন পরিবর্তন আনবে, এজন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। নতুন পন্থা, নতুন কৌশল প্রয়োজন। তিনি আরও লিখেছেন, আজ, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিবর্তনের প্রয়োজনীয়তায় একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেনারেল জালুঝনির অর্জন ও সাফল্যের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com