• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২২
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

ট্রাম্প রাশিয়াকে হামলা চালাতে উৎসাহ দেবেন

প্রতিনিধি: / ২৮৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটোভুক্ত যেসব দেশ প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ খরচ করবে না, সেসব দেশে রাশিয়া হামলা চালাতে চাইলে উৎসাহিত করা হবে। গত শনিবার দক্ষিণ ক্যারোলিনায় এক জনসভায় এমন মন্তব্য করেন ট্রাম্প। সামরিক জোট ন্যাটোতে যেসব দেশ রয়েছে সেসব দেশকে তাদের জিডিপির দুই শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হয়। মূলত সামরিক দিক দিয়ে নিজেদের শক্তিশালী থাকতে এমন নিয়ম রাখা হয়েছে। আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে আগ্রহী ট্রাম্প সমাবেশে জানান, ন্যাটোর একটি ‘বড় দেশের’ নেতা তাকে বলেছিলেন, রাশিয়া তার দেশের ওপর হামলা চালালে সাহায্যের জন্য যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে কি না। জবাবে তিনি ঐ নেতাকে বলেছিলেন, আপনি অর্থ দেননি? আপনি কর্তব্যবিমুখ? না আমি আপনাকে রক্ষা করব না। এমনকি রাশিয়ার যা মনে চায় তা করতে তাদের আমি উদ্বুদ্ধ করব। আপনাকে অর্থ দিতে হবে। আপনাকে আপনার অর্থ পরিশোধ করতে হবে। ট্রাম্প এমন সময় এ মন্তব্য করেছেন, যখন কিছু পশ্চিমা দেশ আশঙ্কা করছে ইউক্রেনের পর এখন তাদের দেশে হামলা চালানোর নির্দেশ দিতে পারেন পুতিন। ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় হুমকি দিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত ন্যাটো জোটের লক্ষ্য ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) আক্রমণ থেকে জোটের সদস্য দেশকে রক্ষা করা। এটির মূলনীতি হলো, যদি জোটের কোনো দেশ হামলার শিকার হয়, তাহলে সবাই একসঙ্গে তার পক্ষে লড়বে।
হোয়াইট হাউজ ও ইইউ নেতাদের সমালোচনা
ন্যাটো নিয়ে ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে হোয়াইট হাউজের মুখপাত্র অ্যান্ড্রু বেটস বলেছেন, হত্যাকারী রেজিমকে আমাদের ঘনিষ্ঠ মিত্রদের ওপর আক্রমণ করতে উৎসাহিত করা ভয়ংকর বিষয়। এটি আমেরিকার জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক স্থিতিশীলতা এবং আমাদের অভ্যন্তরীণ অর্থনীতিকে বিপন্ন করবে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুই কর্মকর্তা ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, আমরাই-বা সেই নির্বাচনের ওপর নির্ভর করে প্রতি চার বছরে আমাদের নিরাপত্তা সম্পর্কে একটি মুদ্রা উলটাতে পারি না। ইইউ নেতারা বুঝতে পেরেছেন যে, এই বøকের নিজস্ব সামরিক ব্যয় এবং সক্ষমতা বাড়ানো প্রয়োজন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com