• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৩
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

ডুমুরিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ১৯৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
ডুমুরিয়ায় আলোচনা সভা ও র‍্যালি

ডুমুরিয়া উপজেলার গোনালী আদর্শ মৎস্যজীবী গ্রামে সমিতি আয়োজনে ও উপজেলা মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় রবিবার সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া আইতলা কালি মন্দিরের ময়দানে
আলোচনা সভাও র‍্যালি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা ক্লাস্টার অফিসার ওয়াকিবুন্নেছা, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, এস ডি এফ খুলনা অঞ্চলের কো ম্যানেজমেন্ট এক্সপার্ট এবিএম শামসুদ্দিন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা অসিত কুমার সরকার,‌ প্রনব কুমার দাস, ডুমুরিয়া সি এফ এস ডি এফ আকরাম হোসেন সালেহ প্রমুখ।

 

সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট কম্পোনেন্ট -৩ মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ ১৩‌অক্টোবর থেকে ৩নভেম্বার ২০২৪ থ্রি, পর্যন্ত মোট ২২দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ রাখা সরকার ঘোষিত নিষিদ্ধ এই ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় দন্ডনীয় অপরাধ।

এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে। এ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে আলোচনা সভা সভা শেষে বিশাল একটি বিশাল র‍্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com