• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১২
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

তাবলীগের সাথীদের হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৬৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
তাবলীগের সাথীদের হত্যার প্রতিবাদে স্মারকলিপি প্রদান

তাবলীগের সাদপন্থী খুনি-সন্ত্রাসী কর্তৃক ঢাকার টঙ্গীতে  ঘুমন্ত সাথী ভাইদেরকে  হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শনিবার ২২ ডিসেম্বর সকাল ১০টায় শ্যামনগর পৌরসভার সদরে অবস্থিত লোকাল বাস স্ট্যান্ড চত্বরে সাতক্ষীরা উলামা পরিষদ ও উপজেলা উলামা পরিষদের যৌথ আয়োজনে উপজেলা উলামা পরিষদ সাধারণ সম্পাদক জামেয়া হাম্মাদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাওছুফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা উলামা পরিষদের সহ-সভাপতি ও শ্রীফলকাটী দাওরা হাদিস মাদ্রাসার মুহতামিম মুফতি জিয়াউর রহমান,শাহী মসজিদ মাদ্রাসার সদস্য সচিব মাওলানা মুজিবুর রহমান, খেলাফত মজলিসের জেলা সভাপতি মুহাদ্দিস মোস্তফা কামাল,ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি আবুবকর সিদ্দিক, আল-খাইমা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মোখলেছুর রহমান সহ বিভিন্ন এলাকায় ওলামা একরাম।
এসময় উপজেলার বিভিন্ন এলাকার কওমি মাদ্রাসার শিক্ষক,ছাত্র,তাবলীগ জামায়েতের শত শত সদস্য ও ভক্তবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এসময় বক্তাগণ বলেন, স্বৈরাচারের দোসর সাদপন্থী খুনিদের আস্তানা বাংলার জমিনে হবে না। এবং শ্যামনগরে তাবলীগ জামায়াতের নাম করে খুনি সাদপন্থীদের কোন মসজিদে জামায়েত করতে দেওয়া হবে না। গত ১৮ ডিসেম্বর বুধবার রাতের অন্ধকারে গভীর রাতে তাবলীগের সাথী ভাইদের উপর নৃশংস ভাবে সাদপন্থীর খুনিরা আক্রমণ করে। আমাদের ৪জন সাথী ভাই শাহাদাত বরণ করেন। আজকের মানববন্ধন থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে সাদপন্থী খুনিদের বিচারের আওতায় আনতে হবে। তা না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ রনী খাতুনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com