• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৫
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

তালার মধ্য আটারই ফুরকানিয়া মাদ্রসার নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি / ২০২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
আটারই ফুরকানিয়া মাদ্রসার কমিটি গঠন

সাতক্ষীরার তালা সদরের মধ্য আটারই ফুরকানিয়া মাদ্রসার নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা গঠন করেন স্থানীয়রা।
কমিটি’র সভাপতি দায়িত্বে পেয়েছেন, মোঃ হাবিবুর রহমান শেখ, সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, ইনামুল শেখ, মোস্তাক মোড়ল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রচার সম্পাদক খায়রুল মোড়ল, কোষাধ্যক্ষ মাসুম মোড়ল ও সহ-কোষাধ্যক্ষ হালিম মোড়ল সহ প্রমূখ।
এ সময় মধ্য আটারই ফুরকানিয়া মাদ্রসার নতুন সভাপতি মোঃ হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন যাবত মাদ্রাসাটি এককেন্দ্রিকভাবে মুষ্টিমেয় ব্যক্তি পরিচালনা করে আসছিল।  এখানকার কোন হিসাব নিকাশ সহ অন্যান্য কার্যক্রমে স্থানীয়দের সম্পৃক্ততা ছিলোনা।
পূর্বে যিনি দায়িত্বে ছিলেন তিনি নিজের ইচ্ছা মতে প্রতিষ্ঠান পরিচালনা করতেন। এই অঞ্চলের মধ্যে এই প্রতিষ্ঠানের সুনাম ছিল তবে সাম্প্রতিক হেঁয়ালিপনার কারণে এখানকার কার্যক্রম ঝিমিয়ে পড়েছিল। তাই কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে পূর্বের কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি গঠন করেছে স্থানীয়রা। কমিটিতে যারা স্থান পেয়েছে তারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ তারা প্রতিষ্ঠানটি উন্নয়ন করবে। একই সাথে শিশু, বৃদ্ধ, মাঝবয়সীদের কোরআন শিক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পরিচালনা করা হবে।
স্থানীয় সকলে যাহাতে কোরআন পড়তেও শিখতে পারে সেটাই প্রতিষ্ঠানটির একমাত্র লক্ষ্য।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com