• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৪
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

তালায় স্বামীর মৃত্যুর খবরে স্ত্রীর মৃত্যু

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ১৪২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
তালায় স্বামীর মৃত্যুর খবরে স্ত্রীর মৃত্যু

সাতক্ষীরার তালায় প্রাণপ্রিয় স্বামীর মৃত্যুর খবর সইতে না পেরে স্ত্রী স্বর্ণলতা দাশ মৃত্যু বরন করেছেন। স্বামীর মৃত্যুর কিছুক্ষন পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে স্ত্রীর মৃত্যু হয়। সোমার সন্ধ্যার দিকে উপজেলার ল²নপুর গ্রামে তাদের মৃত্যু হলে মঙ্গলবার দুপুরে তাদের একত্রে শ্মশানে দাহ করা হয়।

লক্ষণপুর গ্রামের উন্নয়ন কর্মী মিলন দাস জানান, গ্রামের কানাই চন্দ্র দাস (৭০) দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সোমার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গুরুতর অসুস্থ হলে চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল। কিন্তু পথিমধ্যে মির্জাপুর বাজার এলাকায় পৌছলে তিনি মৃত্যুবরন করেন।

এঘটনার ১০মিনিট পর স্বামীর মৃত্যুর খবর সইতে না পেরে স্ত্রী স্বর্ণলতা দাস হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। প্রতিবেশি মার্ক সরকার জানান, কানাই দাস ও স্বর্ণলতা দাস দম্পতির সুখী সংসার ছিল। তাদের ঘরে ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মির্জাপুর শ্মশানে স্বামী ও স্ত্রীকে দাহ করা হয়। স্বামী ও স্ত্রী’র একই সাথে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com