• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫০
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

তোপের মুখে পড়ে বগুড়া ছাড়লেন কেন্দ্রীয় সমন্বয়করা

বগুড়া প্রতিনিধি / ২২৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
তোপের মুখে পড়ে বগুড়া ছাড়লেন কেন্দ্রীয় সমন্বয়করা

শিক্ষার্থীদের তোপের মুখে বগুড়া ছাড়লেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, কুবরাতুল আইন কানিজসহ অন্যান্য নেতৃবন্দ। আজ  বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) বিকেলে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ সহযোগিতায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে তারা বগুড়া ছাড়তে বাধ্য হন।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মুক্তমঞ্চে বিকেল ৩টায় ছাত্র ও নাগরিকদের সঙ্গে মত-বিনিময় সভার কথা ছিলো।
বিকেল সাড়ে তিনটার কিছু পর কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, কুবরাতুল আইন কানিজসহ অন্যান্য সমন্বয়করা আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ঢুকার সাথে সাথে শিক্ষার্থীদের বিশাল একটি গ্রুপ ‘ভুয়া ভুয়া’ স্লোগানে কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন। অবস্থা বেগতিক দেখে কেন্দ্রীয় সমন্বয়কগণসহ স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী স্থানীয় সদস্যদের নিরাপত্তার কারণে কলেজের একাডেমিক ভবন ও অধ্যক্ষের কক্ষে তাদের অবরুদ্ধ করে রাখা হয়।
প্রায় দুইঘন্টা অবরুদ্ধ থাকার পর আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করে মাহিন সরকার গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। এরপর সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় তারা কলেজ ক্যম্পাস ছাড়তে বাধ্য হন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com