• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৩
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

ত্রাণপ্রত্যাশী জনতার ওপর ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণ, গাজায় নিহত ২০

প্রতিনিধি: / ২৫৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

বিদেশ : যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় সাহায্যপণ্য নিতে অপেক্ষারত লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে ২০ জন ও ১৫৫ জন লোক আহত হয়েছে। শুক্রবার ভোরে নির্বচার গুলিবর্ষণের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ইসরায়েল বলেছে গুলিবর্ষণের এই ঘটনা ‘অনিচ্ছাকৃত’। খবর এএফপির। গত বৃহস্পতিবার যুদ্ধবিধ্বস্ত গাজা এলাকায় ত্রাণ নিতে আসা লোকজন বেশ মরিয়াভাবেই সাহায্যপণ্য নেওয়ার জন্য বেরিয়ে আসে। পবিত্র রমজান মাস শুরু হলেও মধ্যস্থতাকারীরা এখনও কোনো যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারেননি। ফলে গাজায় সংঘাত বাড়ছেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শহরটির উত্তরে নাগরিকরা যখন ত্রাণের পণ্যের জন্য অপেক্ষা করছিলেন তখন তাদের ওপর আচমকা গুলিবর্ষণ শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রাথমিকভাবে এই হামলায় ১১ জন মারা যায় এবং আরও ১০০ জন আহত হয় বলে জানানো হয়েছে। জরুরি বিভাগের একজন পরিচালক মোহাম্মেদ ঘুরাব বার্তা সংস্থা এএফপিকে জানান, খাবারের ট্রাকের জন্য অপেক্ষমান লোকজন যখন সহায়তাপণ্য নেওয়ার জন্য সারি বেঁধে অপেক্ষা করছিল, তখন দখলদার সৈন্যরা সরাসরি তাদের ওপর গুলি চালায়। এএফপির একজন সংবাদকর্মীও ঘটনাস্থলে ফিলিস্তিনিদের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এদিকে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণের এই অভিযোগ অস্বীকার করেছে। ইসরায়েলি বাহিনীর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ত্রাণ বিতরণস্থলের গুলিবর্ষণের ঘটনা ভুল করে হয়েছে। পুরো ঘটনা গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com