• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০৭
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

দা ফ নের ২ মাস পর কবর থেকে শিশুর লা শ উত্তোলন!

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৮৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

দেবহাটার ভাতশালা থেকে আরমান ২ বছর ৭ মাস বয়সের এক শিশুর লাশ ২ মাস ১ দিন পর বিজ্ঞ আদালতে নির্দেশে উত্তোলন করেছে দেবহাটা উপজেলা প্রশাসন। ময়না তদন্ত শেষে পুনরায় দাফন করা হবে।

 

৩০ এপ্রিল বুধবার বিকালে ভাতশালা গ্রামের পারিবারিক কবর স্থান থেকে উক্ত লাশ উত্তোলন করা হয়।

 

লাশ উত্তোলন সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, দেবহাটা থানার নবাগত ওসি গোলাম কিবরিয়া হাসান, সাতক্ষীরা সিভিল সার্জনের প্রতিনিধি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে উত্তোলন করা হয়।

 

জানা যায়, প্রথম তারাবির দিন লিজা তার সন্তান আরমানকে বিষ দিয়ে মেরে মিনিষ্টোক করেছে বলে তার স্বামী কুমিল্লায় কাজে অবস্থানরত আব্দুর রহিম কে জানায়। অসুস্থ শিশু আরমানকে প্রথমে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত ডাক্তার বিষ খাওয়ানো হয়েছে বুঝতে পেরে কিছু না বলে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। খুলনা যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। মৃত্যুর পর তড়িঘড়ি করে বাড়ি নিয়ে দাফন সম্পন্ন করে।

 

থানার তদন্ত কর্মকর্তা এস আই তাজুল জানান, সখিপুর গ্রামের আরিয়ান আলামিন নামের এক ছেলের সাথে ভাতশালা গ্রামের আ: রহিম ঢালীর স্ত্রী এক সন্তানের জননী সোনালী আক্তার লিজা (২২) সাথে প্রমের সম্পর্ক গড়ে উঠার কারণে নিজের শিশু বাচ্চাকে বিষ খাবাইয়া মেরে ফেলে লুকিয়েছিল। কবর দেওয়ার সময়ে বাচ্চার মুখ দিয়ে রক্ত বাহির হলে ও লাশের অবস্থা দেখে তখন তার বাবার গার্জিয়ানদের সন্দেহ হয়। সন্দেহের পর থেকে তাকে মাঝে মাঝে তার স্ত্রীকে জিজ্ঞাসা করার পর ৮/৯ দিন পর সে নিজে বিষ খাবাইয়ে মেরেছে স্বীকার করে। তখন শিশুর পিতা আ: রহিম বাদী হয়ে দেবহাটা থানার তার স্ত্রী লিজা ও তার প্রেমিকা আরিয়ানকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং – ৬/২৫ (দেব)।

 

 

মামলার করার পরে লিজাকে গ্রেফতার করা হলে তার স্বীকারোক্তিতে লিজা বলেন, যদি বাচ্চা থাকে তার প্রেমিকার সংসারে যেতে অসুবিধা পরকীয়া প্রেমিক সে তাকে মেনে নিবে না। সেই জন্য সে সিঙ্গেল হয়ে যাওয়ার সুবিধার্থে বাচ্চাকে মেরে ফেলেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com