• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪২
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

দেবহাটার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ১৬৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
পূজা মন্ডল পরিদর্শনে জেলা প্রশাসক

দেবহাটা উপজেলার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। শনিবার ৫ অক্টোবর সন্ধ্যা ৭টার সময় উপজেলার গাজীরহাট দূর্গা মন্দির পরিদর্শন ও দূর্গাপূজার প্রস্তুতি সম্পর্কে সার্বিক খোজ খবর নেন। এবছর উপজেলায় মোট ২১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

 

পূজার প্রস্তুতিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে দেখতে আসেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

 

এসময় জেলা প্রশাসকের সাথে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, ৪নং নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, গাজীরহাট দূর্গা মন্দিরের সভাপতি শরৎ ঘোষ, সাধারণ সম্পাদক অজয় ঘোষ, ২ নং ওয়ার্ডের ইউ পি সদস্য আজগর আলী, ৯ নং ওয়ার্ডের ইউ পি সদস্য জনাব জাকির হোসেন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ইউ পি সদস্যা মোছাঃ খাদিজা পারভীন (কনা) প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও পূজা পরিষদের নেতৃবৃন্দকে দিকনির্দেশনা দেন। সাথে সাথে জেলা প্রশাসক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com