• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০৩
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

দেবহাটায় অপরিপক্ক ক্যামিক্যাল মিশানো ১১৫০ কেজি আম বিনষ্ট

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩১৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
অপরিপক্ক ক্যামিক্যাল মিশানো ১১৫০ কেজি আম বিনষ্ট

সাতক্ষীরার দেবহাটায় অপরিপক্ক ক্যামিক্যাল মিশানো ১১৫০ কেজি আম বিনষ্ট করলো উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকারের উপস্থিতিতে দেবহাটা ফুটবল মাঠে এই বিষ মিশানো আমগুলো বিনষ্ট করা হয়। গত কয়েকদিন যাবৎ কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় অপরিপক্ক আম পেড়ে ক্যামিক্যাল মিশায়ে ঢাকায় পাঠানোর চেষ্টা করছে।

 

এবিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক অভিযানের মাধ্যমে আম জব্দ করা হচ্ছে এবং সেগুলো বিনষ্ট করা হচ্ছে।

ইতিমধ্যে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা আদায় করা, সাজা প্রদানের পাশাপাশি কয়েক মেট্রিকটন আম বিনষ্ট করা হয়েছে।

 

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার উপজেলা পারুলিয়া ও কামটা এলাকা থেকে ট্রাক ভর্তি অপরিপক্ক ১১৫০ কেজি গোপালভোগ আম জব্দ করেন। আমগুলো বৃহষ্পতিবার সকাল ১১ টায় দেবহাটা ফুটবল মাঠে এনে বিনষ্ট করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, প্রশাসনের একাধিক কর্মকর্তা মাঠে থেকে তদারকির মাধ্যমে এই বিষযুক্ত আমগুলো জব্দ করছেন। ক্যামিক্যাল মিশ্রিত এই আম খেলে মানুষের শরীওে একাধিক সমস্যা ও স্বাস্থ্যহানী ঘটতে পারে। যার কারনে জেলা প্রশাসকের নির্দেশনার আলোকে উপজেলা প্রশাসন এই আম জব্দ, জরিমানা ও বিনষ্ট করছে।

 

ইউএনও আরো জানান, জেলা প্রশাসন সকল ব্যবসায়ী ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে আম পাড়ার একটি নির্দিষ্ট তারিখ ঘোষনা করেচে। তিনি সেই আম ক্যালেন্ডার দেখে আম পাড়ার জন্য সকল ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর ও সাংবাদিক বৃন্দ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com