• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২১
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

দেবহাটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনে প্র’তি’বা’দ সমাবেশ

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৬৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

দেবহাটায় ফেয়ার মিশনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা নিশচিতকরনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ আগষ্ট বিকাল সাড়ে ৪টায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের সভাপতি জসীমউদ্দিন মিথুন।

 

ফেয়ার মিশনের সাধারন সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, ফেয়ার মিশনের প্রতিষ্টাতা পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, খেদমতে খলফের পরিচালক মুফতি মাওলানা ফজলুল হক আমিনী, সাংবাদিক সোহরাব হোসেন সবুজ, ফেয়ার মিশনের সাহিত্য সম্পাদক ও উপজেলা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।

 

প্রতিবাদ সমাবেশে বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত স্বাস্থ্য সেবা প্রদান, চিকিৎসক সংকট দূরীকরন, বিভিন্ন মেশিনারী ও ইকুইপমেন্ট প্রদান, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ ও এ্যাম্বুলেন্স সেবা যথাযথভাবে নিশ্চিতকরনে যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহনে সুনিশ্চিত পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

 

এছাড়া চিকিৎসা নিতে গিয়ে কোন মানুষ যেন হয়রানির শিকার না হয় সেবিষয়ে নজর দেয়ার আহবান জানানো হয়। যদি অবিলম্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা দূরীকরনে কার্য্যকারী পদক্ষেপ না নেয়া তাহলে আরো বড় আকারের কর্মসূচী গ্রহন করা হবে বলে বক্তারা জানান।

 

সমাবেশে জনপ্রতিরনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ ফেয়ার মিশনের শতশত কর্মী ও সাধারন মানুষ অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com