• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৬
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনে ইউএনও অংশগ্রহণ ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২১৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ মে, ২০২৫

সেবার মান উন্নয়ন ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা পর্যবেক্ষণের লক্ষ্যে বুধবার ২৮ শে মে সকালে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

 

পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তি থাকা বিভিন্ন রোগীর সঙ্গে মতবিনিময় করেন, তাদের চিকিৎসা, চিকিৎসকের সাড়া, ওষুধপ্রাপ্তি ও সার্বিক সেবার বিষয়ে খোঁজখবর নেন। এছাড়া তিনি হাসপাতালের খাবারের মান সরেজমিনে পরীক্ষা করেন এবং রোগীদের দেওয়া খাবার যথাযথ ও স্বাস্থ্যসম্মত কিনা, তা নিশ্চিত করার নির্দেশনা দেন।

 

ওষুধ বিতরণ ব্যবস্থাও পর্যালোচনা* করেন, যাতে রোগীরা পর্যাপ্ত ও প্রয়োজনীয় ওষুধ সময়মতো পাচ্ছে কি না, তা নিশ্চিত করা যায়।

ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, সরকারি হাসপাতাল মানেই যেন উপেক্ষিত সেবা এই ধারা আমরা ভাঙতে চাই। জনগণ যেন প্রাপ্য সেবা ঠিকভাবে পায়, সেটাই আমার মূল লক্ষ্য।নতুন এক্সরে মেশিন চালু করা। স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার এ ধরনের সরাসরি তদারকিকে স্বাগত জানিয়েছেন এবং এর ফলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম।

 

ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার আবিদা সুলতানার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এমএএইচ মঈনুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার জগন্ময় বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, রেহেনা পারভিন,
ওয়ার্ল্ড ভিশনের মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী, আশার আলোর প্রতিনিধি আল আমিন প্রমুখ।

 

সভায় জানানো হয়, সরকারী ২২টি দপ্তরের সমন্বয়ে গঠিত পুষ্টি কমিটির মাধ্যমে সকল মানুষের পুষ্টি নিশ্চিতে কাজ করা হচ্ছে। খাদ্য উৎপাদন, খাদ্যের নিরাপত্তা, নির্দিষ্ট পরিমানে খাওয়া, শিশুদের খাদ্য গ্রহনে সতর্কতা অবলম্বন গ্রহনের সাথে সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি বিষয়ে বিষদ আলোচনা করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com